রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:২৪ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
কুড়িগ্রামে ভিজিএফ এর চাল পায়নি অনেক দরিদ্র পরিবার
কুড়িগ্রাম প্রতিনিধি
Published : Wednesday, 18 March, 2026
কুড়িগ্রামে ভিজিএফ এর চাল পায়নি অনেক দরিদ্র পরিবার

কুড়িগ্রামে ভিজিএফ এর চাল পায়নি অনেক দরিদ্র পরিবার

“আমরা গরিব মানুষ। দিন করে দিন খাই। কাজ না করলে পেটে ভাত যায় না। আমাকে এবার ঈদের চাল দেয় নাই। কেন দিলো না? আমরা কি চাল পাওয়ার যোগ্য না? আমরা কি এ দেশের নাগরিক না? আমরা কি ভোট দেই না?”

চোখে-মুখে হতাশা আর কণ্ঠে ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিলেন, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা নামদেল আলী।
তিনি আরও বলেন, “আমার মতো অনেক গরিব মানুষ চাল পায় নাই। যারা পাইছে, তাদের অনেকেই ভালো অবস্থার মানুষ। তারা চাল নিয়ে বাইরে গিয়ে বিক্রি করে। এই চাল কি গরিবদের জন্য না?”

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য সরকার বরাদ্দ দেয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার  পাঁচগাছী ইউনিয়নে মোট ৭ হাজার ২০০ পরিবার এ সহায়তা পাওয়ার কথা থাকলেও বাস্তবে অসংখ্য হতদরিদ্র পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সদরের পাঁচগাছী ইউনিয়নের সর্দার পাড়া এলাকার বাসিন্দা শেখ সদি জানান, “গতকাল থেকে ইউনিয়ন পরিষদে চাল বিতরণ হচ্ছে। কিন্তু দেখছি, যারা চাল পাচ্ছে তারা বেশিরভাগই স্বচ্ছল পরিবারের। তারা চাল নিয়ে বাইরে এনে বিক্রি করছে। অথচ প্রকৃত গরিব মানুষ অনেকেই কিছুই পায়নি। চেয়ারম্যান ও মেম্বারের লোকজনই বেশি সুবিধা পেয়েছে।”

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসমাইল হোসেন বলেন, অনেক হতদরিদ্র মানুষ চাল পায়নি-আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। যারা পায়নি, তাদের তালিকা দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com