| শিরোনাম |
|
অদম্য নারী সম্মানে ভূষিত যুগ্ম জেলা জজ নাহীদ রুমানা মিতু
ঢাকা কলাবাগান প্রতিনিধি:
|
![]() অদম্য নারী সম্মানে ভূষিত যুগ্ম জেলা জজ নাহীদ রুমানা মিতু নাহীদ রুমানা মিতু কলাবাগান এলাকার বাসিন্দা ব্যবসায়ী ও ইঞ্জিনিয়ার ওনি সামদানি চৌধুরীর সহধর্মিণী। কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। তার এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয় বরং নারীর অগ্রযাত্রার এক অনন্য উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে। সম্প্রতি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তার সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজে নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এ ধরনের স্বীকৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। নাহীদ রুমানা মিতুর এই গৌরবময় অর্জনে কলাবাগান এলাকার বাসিন্দাদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যরাও তার এ সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য শুভকামনা জানিয়েছেন। স্থানীয়দের মতে, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগসহ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। নাহীদ রুমানা মিতুর এই সম্মাননা তারই উজ্জ্বল প্রমাণ। তার এই অর্জন সমাজের অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করছেন তারা। |