রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:৩২ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
ফুল কুড়ি থিয়েটারের ৩০ বছর পুর্তি
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 10 March, 2026
ফুল কুড়ি থিয়েটারের ৩০ বছর পুর্তি

ফুল কুড়ি থিয়েটারের ৩০ বছর পুর্তি

রাজধানীর কদমতলী থানাধীন শনি আখড়া হেরা ফুড কোডের দ্বিতীয় তলায় বিকেল ৫ টায় ফুল কুড়ি থিয়েটার আয়োজিত সংগঠনের ৩০ বছর পুর্তি উপলক্ষে এক  আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  মানবকন্ঠের মো;সোলাইমানের সাবলীল সঞ্চালনায়  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুল কুড়ির প্রতিষ্ঠাতা সভাপতি এম এইচ মাসুদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান। ডিএমপি।  আলোচনা সভার উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন ঢাকা ৪ ও ৫ আসন নিয়ে গঠিত কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শেরে বাংলা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি শেখ হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইকরাম হোসেন শিমুল,সাধারন সম্পাদক নুর আলম খোকন, কদমতলী থানা সাংবাদিক ক্লাবের অর্থ সম্পাদক বাবলু শেখ, সিনিয়র সাংবাদিক বিপ্লব মেহেদী ও বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সহ বিভিন্ন শিল্পী সাহিত্যিক শিক্ষক সাংবাদিক সহ অনেকে।

প্রধান অতিথি শেখ আশরাফুজ্জামান বলেন- যে এলাকায় শিল্প সংস্কৃতির চর্চা হয়, চিও বিনোদন  আর শিক্ষা নিয়ে ছাত্র যুবকেরা বেড়ে উঠে এবং খেলাধুলায় মেতে থাকে  সে এলাকায় মাদক,নেশা,সন্ত্রাস,ইফটিজিং অসভ্যতা থাকে না। আমি অত্যন্ত আনন্দিত আমাকে দাওয়াত দেয়ার জন্য আমি নতুন আসছি আমি চাই সমাজ গড়ায় আপনারা সবাই এগিয়ে আসুন। চলুন সবাই মিলে সুন্দর একটা সমাজ গঠনে ভুমিকা রাখি। পরিশেষে সংগঠনের সভাপতি এম এইচ মাসুদ ইফতার মাহফিলে সবাইকে উপস্থিত হবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাদ জানিয়ে সভার সমাপ্তি করেন। কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো: সোলাইমান ইফতার পুর্বে দেশ ও দশের উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com