রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:৩৯ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত
নওগাঁ প্রতিনিধি :
Published : Sunday, 8 March, 2026
সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত

সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত

নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের কাজে ব্যবহৃত একটি ইসিজি মেশিন জেলা প্রশাসকের সরকারি বাংলোয় নেওয়ার ঘটনায় আলোচনা তৈরি হয়েছে। এ সময় প্রায় আধাঘণ্টা জরুরি বিভাগের রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে জানা গেছে।

(৭মার্চ) শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নওগাঁর জেলা প্রশাসক সাইফুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন,এমন খবর পাওয়ার পর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফারের নির্দেশে জরুরি বিভাগের একটি ইসিজি মেশিনসহ হাসপাতালের তিনজন কর্মচারী জেলা প্রশাসকের সরকারি বাংলোয় যান পরীক্ষা-নিরীক্ষা করাতে।

পরে বিষয়টি হাসপাতালের ভেতরে জানাজানি হলে জেলা প্রশাসক সেখানে পরীক্ষা-নিরীক্ষা করাতে অনিচ্ছা প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপর মেশিনটি আবার দ্রুত হাসপাতালে ফিরিয়ে আনা হয়।

এদিকে ওই সময় জরুরি বিভাগে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের প্রায় ৩০ মিনিট ইসিজি সেবা না পেয়ে অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, তত্ত্বাবধায়ক ও আরএমওর অনুরোধে মেশিনটি জেলা প্রশাসকের বাংলোয় নেওয়া হয়েছিল। তাঁদের নির্দেশ অমান্য করা সম্ভব ছিল না। তবে জরুরি বিভাগের সেবায় ব্যবহৃত কোনো যন্ত্রপাতি বাইরে নেওয়া ঠিক হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফার বলেন, জেলা প্রশাসক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেশিনটি সেখানে নেওয়া হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সেটি আবার হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন বক্তব্য পাওয়া যায়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com