রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:৫২ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার
ক্রিড়া প্রতিবেদক :
Published : Sunday, 8 March, 2026
শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার

শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে শূন্য থাকা দুটি পদ পূরণে চলছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিনে এ পদে আবেদন করার কথা জানিয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার।

এদিকে বিসিবির পরিচালক হওয়ায় নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আবদুর রাজ্জাক। অন্যদিকে প্রধান নির্বাচক ও গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদও শেষ হয়ে গেছে। ফলে নির্বাচক প্যানেলে এখন একমাত্র সদস্য হিসেবে রয়েছেন হাসিবুল হোসাইন শান্ত।

এ বিষয়ে হাবিবুল বাশার বলেন, আমি তো বাইরের কেউ নই, ইন-হাউজেরই মানুষ। এখনও ক্রিকেট বোর্ডের সঙ্গেই আছি। তাই বিষয়টা আমার জন্য একটু ভিন্ন। আমি হয়তো ৮ মার্চ আবেদন জমা দেব। আরও অনেকেই আবেদন করছেন। বিসিবি যাকে যোগ্য মনে করবে তাকেই দায়িত্ব দেবে।

প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বোর্ড বিজ্ঞপ্তি দিয়েছে এবং সবার কাছ থেকেই আবেদন নেওয়া হচ্ছে। সেখান থেকেই যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।


এর আগে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু্ও জানিয়েছিলেন, শর্তাবলী উপযুক্ত হলে তিনিও এ পদে আবেদন করতে পারেন।

বিসিবি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া আবেদন যাচাই-বাছাই শেষে নতুন নির্বাচক প্যানেল গঠন করা হবে। আবেদনকারীদের মধ্য থেকেই একজনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com