সোমবার ২০ এপ্রিল ২০২৬ ০০:০৪:৩৯ এএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
কুড়িগ্রামে সীমান্তে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠক বাংলাদেশি নারী হস্তান্তর
কুড়িগ্রাম প্রতিনিধি
Published : Sunday, 8 March, 2026
কুড়িগ্রামে সীমান্তে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠক বাংলাদেশি নারী হস্তান্তর
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা  সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গত শনিবার  বিকাল ৫ ৩০ মিনিটের দিকে ৩৫ বিজিবির অধীন রৌমারীর বাংলাবাজার সীমান্ত এলাকায় ভারতের শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের প্রতিনিধিদের সঙ্গে সীমান্তের মেইন পিলার ১০৬৫ এর নিকট এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই নারীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

ফেরত পাওয়া ওই নারীর নাম মোছা. ঝর্ণা বেগম (৩৬)। তিনি বরিশাল জেলার মুলাদী উপজেলার আবুপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বজলু সরদার ও মায়ের নাম মাকসুদা বেগম।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১ মার্চ কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ঝর্ণা বেগম। তিনি ময়মনসিংহ সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতের আমরাবাদ এলাকায় একটি সোয়েটার কারখানায় কাজ করতে যাওয়ার পথে বোঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় রেলওয়ে পুলিশ (আরপিএফ) তাকে আটক করে।

পরে ভারতীয় পুলিশ তাকে শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফের আহ্বানে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

রৌমারী বিজিবির বাংলাবাজার ক্যাম্পের নায়েক সুবেদার নিজাম উদ্দিন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হস্তান্তরকৃত ওই নারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com