| শিরোনাম |
|
হবিগঞ্জের বানিয়াচঙ্গে যুবদল নেতা স্বপনের ওপর সসন্ত্রাসী হামলার প্রতিবাদে বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :
|
![]() হবিগঞ্জের বানিয়াচঙ্গে যুবদল নেতা স্বপনের ওপর সসন্ত্রাসী হামলার প্রতিবাদে বাজার ব্যবসায়ীদের মানববন্ধন উল্লেখ্য , গত ২৮ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজের আগে তোফাজ্জল হোসেন স্বপন তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতা ওদুদ মিয়া তার সহযোগীদের নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় স্বপন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতাল ও পরে ঢাকায় প্রেরণ করা হয়। উল্লেখ্য, স্বপন ৫/৬ নং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার ওপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা নিজেদের দোকানপাট বন্ধ রেখে বাজার এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সমিতির সেক্রেটারির ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বাজারে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। |