শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩:৪৯ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
পাঁচদিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 4 March, 2026
পাঁচদিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

পাঁচদিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা পাল্টা হামলা জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলো। উদ্ভূত এ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বুধবার (৩ মার্চ) পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র আজ বাতিল করা হয়েছে ২৫টি ফ্লাইট। 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।


বেবিচক সূত্র জানায়, হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ গত ২৮ ফেব্রুয়ারি বাতিল করে ২৩টি ফ্লাইট। পহেলা মার্চ বাতিল করে ৪০টি ফ্লাইট। ২ মার্চ বাতিল করে ৪৬টি ফ্লাইট। ৩ মার্চ বাতিল করা হয় ৩৯টি ফ্লাইট। আর আজ বাতিল করা হয়েছে ২৫টি ফ্লাইট।


আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি করে, কুয়েত ও জাজিরা এয়ারলাইন্সের দু’টি করে, এয়ার অ্যারাবিয়ার ৮টি এবং এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইট বাতিল হওয়া বিপাকে রয়েছে মধ্যপ্রাচ্যগামীরা। কবে নাগাদ তারা সেখানে যেতে পারবেন তা নিয়ে তারা পড়েছেন দুশ্চিন্তায়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com