শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:৪৫ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
স্বস্তিদায়ক ঈদযাত্রায় ঈদের ছুটি বাড়ানোর দাবী যাত্রী কল্যাণ সমিতির
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 4 March, 2026
স্বস্তিদায়ক ঈদযাত্রায় ঈদের ছুটি বাড়ানোর দাবী যাত্রী কল্যাণ সমিতির

স্বস্তিদায়ক ঈদযাত্রায় ঈদের ছুটি বাড়ানোর দাবী যাত্রী কল্যাণ সমিতির

পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহন সংকটসহ নানাকারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ১৮ মার্চ ০১ দিনের ঈদের ছুটি বৃদ্ধি অথবা বিন্যাসের দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ০৪ মার্চ বুধবার পাঠানো এক বিবৃতিতে এই দাবী তুলে ধরেন সংগঠনটি মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড়কোটি মানুষ রাজধানী ছাড়বে, আমাদের গণপরিবহন সংকট, ষ্টেশন ও পথের অবকাঠামোসহ নানাকারণে স্বল্পসময়ে এতবেশী মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘেœ নিশ্চিত করা সম্ভব হয়না।  

এই কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়। এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ০৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধুমাত্র সরকার ১৮ মার্চ ০১ দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। এহেন ভোগান্তি ও দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি ০১ দিন বাড়ানোর দাবী সংগঠনটির।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com