| শিরোনাম |
|
৪৬ বছর পর পুনঃখনন হচ্ছে শ্রীপুরের চৌক্কার খাল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
|
![]() ৪৬ বছর পর পুনঃখনন হচ্ছে শ্রীপুরের চৌক্কার খাল ইতিহাস থেকে যানা যায় ১৯৮০-এর দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাদেশের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুরের চৌক্কার খাল খনন কার্যক্রম পরিদর্শনে সরেজমিনে আসেন। সে সময় তিনি হেলিকপ্টারযোগে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন এবং পরে সেনাবাহিনীর গাড়িতে করে বর্তমান শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছাপিলাপাড়া এলাকায় খাল খনন এলাকা পরিদর্শন করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছবির উদ্দিন ওরফে ‘ছৌক্কার’ নামানুসারে খালটির নামকরণ করা হয় ছৌক্কার খাল। স্থানীয় গড়-গড়িয়া খাল নামেও পরিচিত ছিলো ,তবে সময়ের পরিবর্তনে লোকমুখে উচ্চারণ বদলে বর্তমানে সরকারি কাগজপত্রে এর নাম চৌক্কার খাল হিসেবে পরিচিতি পায়।দীর্ঘদিন অবহেলিত থাকার পর পুনরায় খালটি খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন অ্যানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও সাধারণ মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। খাল খননের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও চালু করেছিলেন। আমরা জনগণের সরকার হিসেবে সেই উন্নয়নধারা অব্যাহত রাখতে চাই। তিনি আরও জানান, নির্বাচনের ১৮০ দিনের মধ্যে খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড চালু এবং কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কৃষকদের জন্য কৃষি ঋণে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং সারাদেশে কৃষকদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি। চৌক্কার খাল পুনঃখনন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন অ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিক সংগঠনের ও স্নেথানীয় তাকর্মীরা। |