বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:৩৯ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
বানিয়াচংয়ে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণ অধিকার পরিষদ -এর ইফতার মাহফিল
বানিয়াচং আজমিরীগঞ্জ প্রতিনিধি :
Published : Sunday, 1 March, 2026
বানিয়াচংয়ে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণ অধিকার পরিষদ -এর ইফতার মাহফিল

বানিয়াচংয়ে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণ অধিকার পরিষদ -এর ইফতার মাহফিল

হবিগন্জ ২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ ডা,সাখাওয়াত হাসান জীবনের সৌজন্যে, বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলামের ও গন অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । 
বানিয়াচংয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গন অধিকার পরিষদ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল স্থানীয় জনাব আলী সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।  উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ এর যৌথ সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ২ বানিয়াচং আজমিরীগঞ্জ এর সংসদ সদস্য চেয়ারপার্সন এর উপদেষ্টা ডা.আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। 

তিনি সংক্ষিপ্ত আলোচনার শুরুতেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলেন বানিয়াচং আজমিরীগঞ্জ এর জনগণের ভালবাসা ও সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি সেই জন্য আমি সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।তিনি বলেন আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি তাই আপনাদের প্রত্যাশা পূরনে নিজেকে নিয়োজিত রাখবো। তিনি বলেন আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যে আট দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তা ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়ে গেছে, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন গনের সম্মানী,খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হবে ঈদের আগেই ইনশাআল্লাহ, দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

ইফতার পূর্ব আলোচনায় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুসাস্থ্য ও নেক হায়াত কামনা করেন এবং সবার নিকট দোয়ার আহবান জানান। এসময় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি বলেন বিগত ১৭টি বছর আমরা পঞ্চাশ জন লোক একত্রে বসতে পারি নাই সৈরাচার শেখ হাসিনার দু:শাসনের কারণে আজ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা হাজার হাজার মানুষ একত্রিত হতেপেরেছি তাই শুকরিয়া আদায় করছি আল্লাহ দরবারে।

 তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং গনতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার রুহের মাগফেরাত কামনা করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।তিনি ন্যায় এবং ইনসাফের রাষ্ট্রগঠনে সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সদস্য মুফতি এখলাছুর রহমান রিয়াদ প্রমূখ। 

আলোচনার শুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইকবাল হোসাইন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সুসাস্থ্য ও নেক হায়াত কামনা  এবং  জুলাই অভ্যুত্থানে  শহীদদের মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফি। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ওগণ অধিকার পরিষদ এর নেতাকর্মী সহ কয়েক সহস্রাধিক জনগণ দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com