শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩:২৫ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
বিটিভি'র মহাপরিচালক মাহবুবুল আলম ও জিএম নুরুল আজমের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 24 February, 2026
বিটিভি'র মহাপরিচালক মাহবুবুল আলম ও জিএম নুরুল আজমের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি

বিটিভি'র মহাপরিচালক মাহবুবুল আলম ও জিএম নুরুল আজমের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি

জাতীয় স্বার্থে অনতিবিলম্বে বাংলাদেশ টেলিভিশন -বিটিভি'র মহাপরিচালক মাহবুবুল আলম ও জিএম নুরুল আজমের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি প্রদান করেছে বাংলাদেশ টেলিভিশনের সর্বস্তরের কর্মকর্তা -কর্মচারী ও শিল্পীবৃন্দের পক্ষে বিটিভির সাবেক সংবাদকর্মী এ কে এম শহীদুল্লাহ কায়সার।

চিঠিতে উল্লেখ করা হয় ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর  রাষ্ট্রযন্ত্র মূলত দেশ বিরোধী চক্র জামায়াত -শিবিরের নিয়ন্ত্রণে চলে যায়, বাদ পড়েনি বিটিভিও।

আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান সাবেক শিবির নেতা মুজিবুর রহমান মনজুর নির্দেশে তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিটিভির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন তার দিগন্ত টেলিভিশনের সাবেক নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে। তিনি বিটিভিতে যোগদানের পর তার সাথে যুক্ত হন হাসিনার আমলের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আস্থাভাজন ও জাসদ নেতা নুরুল আজম পবন। এসেই শুরু করেন বিএনপি নিধন কার্যক্রম।

বিনা পরীক্ষায় বিটিভিতে সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও হাসানুল হক ইনুর নির্দেশে বিটিভিতে নিয়োগপ্রাপ্ত কারো নিয়োগ বাতিল না করলেও বিএনপি মতাদর্শের ৩ জন রিপোর্টার এর নিয়োজন বাতিল করেন।

প্রধানমন্ত্রী বরাবর চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিটিভিতে চাকুরীর সুবাদে একটা সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিট কাভার করার সুযোগ পাওয়া নুরুল আজম পবন বিএনপি ও জনাব তারেক রহমানের নাম ভাঙিয়ে পরিচালক বার্তা হওয়া সত্বেও হরিলুটের উদ্দেশ্যে জোর করে দখল নেন অতিরিক্ত দায়িত্ত্ব হিসেবে জিএম পোস্ট। হাসানুল হক ইনুর একনিষ্ঠকর্মী হাওয়ায় আওয়ামীলীগ আমলে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম হিসেবে নিয়োগ দেওয়া হয় নুরুল আজম পবনকে। পরবর্তীতে আর্থিক নানা অসংগতির কারনে হাছান মাহমুদের আমলে তাকে গণযোগাযোগ অধিদপ্তরে বদলি করা হয়। 

চলতি মাসে চাকুরীর মেয়াদ শেষ হচ্ছে নুরুল আজম পবনের। কিন্তু শোনা যাচ্ছে তিনি বার্তা বিভাগের কর্মকর্তা হওয়া সত্ত্বেও চুক্তিভিত্তিক জিএম পোস্টে ফেরার জন্য নানা অনৈতিক তদবির করে যাচ্ছেন। 

গত দেড় বছরে নুরুল আজম পবন শুধু বিটিভিতে অনিয়ম-দুর্নীতিই করেননি। তার নারী কেলেঙ্কারি ও বিকৃত যৌনাচারের বিভিন্ন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল ভাইরাল।

বিটিভিতে ফ্যাসিস্ট হাসিনার আস্থাভাজনরা বর্তমানে জামায়াত ইসলামীর সমর্থন নিয়ে কোনঠাসা করে রেখেছে জাতীয়তাবাদী শক্তিকে। আর তাই জাতীয় স্বার্থে বিটিভির শীর্ষ পদগুলোতে জরুরি ভিত্তিতে পরিবর্তন জরুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো চিঠিতে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে  বিটিভি ডিজির অফিস কক্ষে শিবির সমর্থিত কর্মী বাহিনীকে ১০ ফেব্রুয়ারি থেকে প্রস্তুত থাকার জন্য একাধিক গোপন বৈঠক করেন। তার এ কাজে সহযোগিতা করেন বিটিভির আগামীর বাংলাদেশ অনুষ্ঠানের উপস্থাপক সাবেক শিবির নেতা সাংবাদিক সরদার ফরিদ ও তাঁর বন্ধু বর্তমান জিএম নুরুল আজম পবন।

৫ আগস্ট পরবর্তী বিএনপিনামধারী হাসানুল হক ইনুর জাসদকর্মী নুরুল আজম পবন এসে দখল নেন বিটিভির পরিচালক বার্তা ও একই সাথে জেনারেল ম্যানেজারের দায়িত্ত্ব। এই দুই পদে থাকার নজির বিটিভিসহ কোন সরকারি প্রতিষ্ঠানে নেই। বার্তা বিভাগের লোক হওয়া সত্ত্বেও নাহিদ ইসলামের বাবার ঠিকাদারদের সকল কাজ পাইয়ে দেওয়ার শর্তে তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জিএম পোস্টও দেওয়া হয়। যার ধারাবাহিকতা  রক্ষা করেন পরবর্তী সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

নুরুল আজম পবন এখন নিজেকে ১৭ বছর সুবিধাবঞ্চিত হিসেবে হাজির করার চেষ্টা করা হলেও আওয়ামীলীগ আমলে অর্থ লুটপাটের উদ্দেশ্যে  নিউজের হওয়া স্বত্তেও হাসানুল হক ইনুকে দিয়ে ভাগিয়ে নেন বিটিভির চট্টগ্রাম জিএম পোস্ট।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com