| শিরোনাম |
|
চট্টগ্রামের বাঁশখালীতে ভোট না দেওয়াকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
বাঁশখালী(চট্টগ্রাম )প্রতিনিধি:
|
![]() চট্টগ্রামের বাঁশখালীতে ভোট না দেওয়াকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায় মৌলানা জাহাঙ্গীর মুনিরীর মা মমতাজ বেগমের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা দৃশ্য । ঘরের দরজা-জানালা ভাঙা এবং আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, হেলাল ও, দিদার, মৌলানা জাহেদুল ইসলাম, নুরুল ইসলাম এবং আবুতাহের এর বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারী সাধারন ডাইরি দায়ের করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী মুনিরীর স্ত্রী জাফরিন সোলতানা বলেন,আমার স্বামীকে হেলাল উদ্দিনদের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা ভেঙে ফেলে এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছে।”তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্ত দিদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ফোনে কথা বলেছি। আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, তাই আমিও খারাপ ব্যবহার করেছি। কিন্তু ঘর ভাঙার বিষয়ে আমি কিছু জানি না।” এবিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, সাধারন ডাইরি করেছেন, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে । |