শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩:৪৬ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
কেপিএম স্কুলের ছাত্র ডা: জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
​কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :
Published : Wednesday, 18 February, 2026
কেপিএম স্কুলের ছাত্র ডা: জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কেপিএম স্কুলের ছাত্র ডা: জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম স্কুলের ৯১ ব্যাচের কৃতি ছাত্র ডা. জাহেদ উর রহমান। নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদের এই সাফল্যে তাঁর শৈশবের বিদ্যাপীঠের শিক্ষক ও সহপাঠীদের মাঝে বইছে আনন্দের বন্যা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক নতুন উপদেষ্টাদের নাম ঘোষণার তালিকায় ডা. জাহেদ উর রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের পুত্র।
ডা. জাহেদের বাল্যবন্ধু ও চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জানান, "জাহেদ কেপিএম স্কুলের ৯১ ব্যাচের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী এবং ক্লাসের 'ফার্স্ট বয়' ছিলেন। তাঁরা কেপিএম আবাসিক এলাকার শিশু বিদ্যালয়ের পাশে সুরমা ভবন ও পরে পদ্মা ভবনে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তের বাগ গ্রামে হলেও বেড়ে ওঠা এই কাপ্তাইয়েই। আমাদের বন্ধুদের পক্ষ থেকে তাঁর প্রতি রইল উষ্ণ অভিনন্দন।"
​৯১ ব্যাচের আরেক শিক্ষার্থী শেখ মাহফুজুর রহমান মাইকেল তাঁর বন্ধুকে নিয়ে গর্ব প্রকাশ করে বলেন, "জাহেদ কেপিএম স্কুল থেকে এসএসসি পাসের পর চট্টগ্রাম মহসিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি অত্যন্ত প্রখর ধীসম্পন্ন কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সুপরিচিত। তাঁর এই সাফল্যে আমরা গর্বিত।"
১৮/২/২৬


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com