শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩:৪১ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক
Published : Thursday, 5 February, 2026
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব

যৌন আকাঙ্ক্ষা পূরণে দেশে যেন আর কোনো অসন্তুষ্ট নারী না থাকে—এমন লক্ষ্য সামনে রেখে আর্মেনিয়ায় একটি নবগঠিত রাজনৈতিক দল ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দ্য টেলিগ্রাফের অনলাইন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনের আগে গঠিত ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেছেন, আর্মেনিয়ায় মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে প্রধান কারণ তাদের মধ্যে যৌনতার অসন্তুষ্টি।
এই সমস্যার সমাধানে আলাদা কোনো মন্ত্রণালয় প্রয়োজন কি না—এমন প্রশ্নের জবাবে কারাপেতিয়ান বলেন, “থাকা উচিত।” এ বিষয়ে তিনি আরও বলেন, এমন মন্ত্রণালয় আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে।


দ্য টেলিগ্রাফ জানায়, আর্মেনিয়ায় সেক্স মন্ত্রণালয় গঠনের ধারণাটি প্রথম উত্থাপন করেন দেশটির সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। তিনি ‘ট্রায়াঙ্গেল’ পডকাস্টে বলেন, “নারীরা যৌন অসন্তুষ্টির কারণেই রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন।”


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি দলটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করবে। এ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামভেলের ভাতিজা নারেক কারাপেতিয়ানের নাম আলোচনায় রয়েছে।


আগামী জুনে অনুষ্ঠেয় নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপে ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টি ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি ১৭ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছে। জরিপে আরও বলা হয়েছে, দেশটির প্রায় অর্ধেক ভোটার এখনো সিদ্ধান্তহীন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com