শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:৩৮ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক
Published : Thursday, 5 February, 2026
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস

আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস

দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে এপস্টেইনের সঙ্গে গেটসের সম্পর্ক ঘিরে এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি এপস্টেইন সংক্রান্ত বিপুল সংখ্যক নথির আরেকটি অংশ প্রকাশ করেছে। প্রকাশিত এসব নথিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ইমেইল যোগাযোগের তথ্য উঠে এসেছে। এতে ঘনিষ্ঠ সম্পর্ক, অবৈধ আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত ছবির উল্লেখ রয়েছে।


নথির একটি খসড়া ইমেইলে এপস্টেইন দাবি করেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। সেখানে বলা হয়, রাশিয়ান নারীদের সঙ্গে যৌন সম্পর্কের জন্য গেটসকে মাদক সংগ্রহ করে দেওয়া থেকে শুরু করে বিবাহিত নারীদের সঙ্গে তার গোপন সাক্ষাৎ সহজ করে দেওয়ার মতো কাজেও তিনি যুক্ত ছিলেন—এমন দাবি করা হয় ওই ইমেইলে।


এ বিষয়ে ৯নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন,
‘আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য অনুতপ্ত, এবং আমি ক্ষমা চাই। ওই ইমেইলটি কখনো পাঠানোই হয়নি। ইমেইলটি মিথ্যা। আমি জানি না তার চিন্তাভাবনা কী ছিল। সে কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চাইছিল?’


এ প্রসঙ্গে গেটসের এক মুখপাত্রও অভিযোগ অস্বীকার করে বলেন,
‘নতুন করে প্রকাশিত নথিগুলো শুধু এটিই প্রমাণ করে যে, এপস্টেইন গেটসের সঙ্গে চলমান সম্পর্ক না থাকায় হতাশ ছিলেন এবং ফাঁদে ফেলা ও মানহানির জন্য চেষ্টা করেছিলেন।’


এদিকে, মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২১ সালে গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়া মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস জানান, নতুন করে প্রকাশিত নথিগুলো তার জীবনের অত্যন্ত বেদনাদায়ক সময়ের স্মৃতি ফিরিয়ে এনেছে। মেলিন্ডা বলেন,
‘যে প্রশ্নগুলো এখনও রয়ে গেছে, আমি সেগুলোর সবটা জানতে পারি না। সেগুলোর উত্তর সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং এমনকি আমার সাবেক স্বামীকেও দিতে হবে। আমাকে নয়।’


বিল গেটস আরও জানান, ২০১১ সালে জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার প্রথম দেখা হয়। পরবর্তী তিন বছরে কয়েকবার তিনি এপস্টেইনের সঙ্গে নৈশভোজে অংশ নেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াননি বলে দাবি করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com