শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:১৩ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আলোর পথে আনতে চাই: নিজান
গনকণ্ঠ প্রতিবেদক (লক্ষ্মীপুর)
Published : Wednesday, 4 February, 2026
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আলোর পথে আনতে চাই: নিজান

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আলোর পথে আনতে চাই: নিজান

লক্ষ্মীপুরের কমলনগরে অনুষ্ঠিত কমলনগর ক্রিকেট লিগ সিজন–২ (KCL) এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান।

ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের তরুণ সমাজ। রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে কমলনগর ও রামগতিতে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, খেলার মাঠ সংস্কার এবং নিয়মিত ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, “মাঠের শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত ঐক্য থেকেই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে। খেলাধুলার এই চেতনা সমাজ ও রাষ্ট্র পরিচালনায় কাজে লাগাতে হবে।”

তিনি কমলনগর ক্রিকেট লিগের আয়োজক কমিটি, খেলোয়াড়, কোচ, রেফারি ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ধরনের আয়োজন অব্যাহত থাকলে যুবসমাজ সঠিক পথে এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে লক্ষ্মীপুর–৪ আসনের প্রার্থী জনাব এ আর হাফিজ উল্ল্যাহ, গণঅধিকার পরিষদের প্রার্থী রেদোয়ান উল্ল্যাহ এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়ানুরাগী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com