শনিবার ১৬ মে ২০২৬ ১৪:০৫:২৮ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
গবিসাসের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি নিরব, সম্পাদক তাহমিদ
গবি প্রতিনিধি
Published : Wednesday, 4 February, 2026
গবিসাসের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি নিরব, সম্পাদক তাহমিদ

গবিসাসের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি নিরব, সম্পাদক তাহমিদ

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোজাহিদুল নিরব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘দৈনিক গণকন্ঠ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহমিদ হাসান।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) সভাকক্ষে আয়োজিত ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে এক বছর মেয়াদি এই নতুন কমিটির ঘোষণা করা হয়।

১০ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (মানবকন্ঠ), অর্থ সম্পাদক রাজিউল ইসলাম শান্ত (খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মোবিনুল ইসলাম রাসা (বাংলাবাজার পত্রিকা), দপ্তর সম্পাদক সানজিদা খানম ঊর্মি (দৈনিক সকাল), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস লামীসা (ঢাকা এক্সপ্রেস), প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবাই ইসলাম চয়ন (দেশ দেশান্তর ২৪) এবং কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম রিফাত (বাংলাদেশের খবর) ও শামীম রেজা (দৈনিক ফুলকি ও ইনসাইট ঢাকা)।

এছাড়াও কমিটির সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ হাসান (ক্যাম্পাস রিপোর্ট ২৪), মোহাম্মাদ ওমর (প্রতিদিনের বাংলাদেশ) ও শিহাব আহসান (আজকের বাংলা)।

গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি সানজিদা জান্নাত পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন গবিসাসের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। নবীন এই কমিটি আগামী এক বছর গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com