শনিবার ১৩ জুন ২০২৬ ২২:০৬:৩৯ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
Published : Wednesday, 4 February, 2026
ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা প্রেসিডেন্ট

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা প্রেসিডেন্ট

ইউক্রেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনোকে তথাকথিত ‘হত্যা তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। ইউক্রেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি ওয়েবসাইট মিরোৎভোরেৎসে তার নাম যুক্ত করা হয়েছে, যেখানে ইউক্রেনের শত্রু হিসেবে বিবেচিত ব্যক্তিদের তথ্য সংরক্ষণ করা হয়।


ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে, ইনফান্তিনো রাশিয়ার প্রতি পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে মানবিক ও বেসামরিক আগ্রাসনে অংশ নিচ্ছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার পক্ষে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলেও অভিযোগ আনা হয়েছে।


মিরোৎভোরেৎসের তথ্যানুযায়ী, ইনফান্তিনোর কর্মকাণ্ড ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গিয়ান্নি ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেন।


২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে আন্তর্জাতিক ফুটবলের সব প্রতিযোগিতা থেকে রাশিয়ার দলগুলোকে নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো মন্তব্য করেন, এই নিষেধাজ্ঞার ফলে ফুটবলের কোনো উন্নতি হয়নি; বরং আন্তর্জাতিক অঙ্গনে হতাশা ও ঘৃণা বেড়েছে।


এই মন্তব্যের পর ইউক্রেনের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা বলেন, ‘ফিফার প্রেসিডেন্ট নৈতিক আদর্শচ্যুত হয়েছেন।’


ফিফা সভাপতির নাম মিরোৎভোরেৎসের ‘হত্যা তালিকায়’ যুক্ত হওয়ায় আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।


সূত্র: আরটি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com