| শিরোনাম |
|
তারেক রহমান শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি: সরাইলে জুনায়েদ আল হাবিব
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
|
![]() তারেক রহমান শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি: সরাইলে জুনায়েদ আল হাবিব মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়ী বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলে আমার প্রথম যে অনুভূতিটি হয়েছে, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। দেশের পরিস্থিতি যখন চরম সংকটে পৌঁছেছিল, তখন শহীদ জিয়াউর রহমান দেশকে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে নতুন পরিচয় এনে দিয়েছিলেন।” তিনি আরও বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা গত ১৫ বছরে দেশকে লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। প্রতিটি সেক্টরকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে। এ অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে শক্ত, দেশপ্রেমিক ও সৎ নেতৃত্ব প্রয়োজন।” তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, “তার সঙ্গে আলোচনায় আমার দৃঢ় বিশ্বাস হয়েছে বর্তমান সময়ে তার চেয়ে বড় দেশপ্রেমিক নেতা আর কেউ নেই।” উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উলামায়ে কেরাম ও সাধারণ ভোটাররা তার বক্তব্যে একাত্মতা প্রকাশ করেন এবং খেজুর গাছ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। |