শনিবার ১৩ জুন ২০২৬ ২১:০৬:৩৫ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা
ঢাকা ১২ আসনে কোদাল মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারনায় ফুটবল মার্কা প্রার্থীর লোকজন হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জুঁই চাকমা
স্টাফ রিপোর্টার (রাঙামাটি) :
Published : Tuesday, 3 February, 2026
আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা

আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা

 আজ মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত  বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে রাঙামাটি জুরাইছড়ি  উপজেলায়  নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং  পথসভা করেন।

নির্বাচনী প্রচারণার পথসভায় জুঁই চাকমা বলেন, রাঙামাটি ২৯৯ আসনে অর্ধেক ভোটারই নারী। কেবলমাত্র নারীরা ভোট দিলে আমি সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছেন, আমাকে সংসদ সদস্য পদে আপনারা নির্বাচিত করলে আমি নারীর অধিকার নারীর সমতা নিয়ে কাজ করিব।

 তিনি বলেন, জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন। আমাকে যদি আপনারা ভোট দিয়ে সংসদে পাঠান আমি সবার আগে এ উপজেলায় সড়ক পথ যোগাযোগ ব্যবস্থা চালু করব।

এবার নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে জনগণ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন।

ভোটারদের প্রতি আমি আহ্বান জানাই যে আপনারা ১২ ই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় ভোট কেন্দ্রে এগিয়ে আমাকে আপনাদের মূল্যবান আমার কোদাল মার্কায় ভোট দিবেন।

তিনি বলেন,গতকাল ঢাকা ১২ আসনে কোদাল মার্কার প্রার্থী জননেতা সাইফুল হক এর নির্বাচনী প্রচারনায় ফুটবল মার্কার প্রার্থী সাইফুল ইসলাম নিরবের লোকজন হামলা করেছে, আমি এ ঘটনার নিন্দা জানাই এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

সংসদ সদস্য পদপ্রার্থী দুই চাকমা আরো বলেন, আমি সংসদ সদস্য পদে নির্বাচিত হলে ৩০ কর্ম দিবসের মধ্যে জুরাইছড়ি এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করিব যাতে সবার উন্নয়ন ঘটে।

আমি প্রতিটা উপজেলায় বৈষম্যহীনভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করিব।

এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর  সদস্য সচিব  পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন,সাইমুন ইসলাম,অরুনজিতা চাকমা, আবু বড়ুয়া, চীর জ্যোতি চাকমা, অভিলাশ চাকমা, সোহাগ চাকমা, জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ  এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com