শুক্রবার ২২ মে ২০২৬ ০২:০৫:৩৬ এএম
শিরোনাম এবার শ্রীমঙ্গলের বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর        পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন দিবস উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত        গাজীপুর জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম        কাঠালিয়ায় জনতার হাতে গণধোলাইয়ে চোরের মৃত্যু        মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলা        ঈদ সামনে, নড়াইলের পশুর হাটে উপচে পড়া ভিড়; চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু        রামিসার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন, অঝোরে কাঁদলেন চাচা       
বিএনপি প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ জনের আগাম জামিন
গনকণ্ঠ ডেস্ক
Published : Monday, 2 February, 2026
বিএনপি প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ জনের আগাম জামিন

বিএনপি প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ জনের আগাম জামিন

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল হকসহ মোট ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।


সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


এর আগে একই মামলায় প্রধান আসামি মাহমুদুল হকসহ ৪০ জন আসামি আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।


মামলার নথি অনুযায়ী, গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, নির্বাচন থেকে মাহমুদুল হককে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com