শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:১১ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ বয়কট করল পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
Published : Sunday, 1 February, 2026
ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ বয়কট করল পাকিস্তান

ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ বয়কট করল পাকিস্তান

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জাতীয় দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।


আজ পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়,
‘পাকিস্তানের সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’


একই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,
‘তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’


পাকিস্তান সরকারের এই বিবৃতি উদ্ধৃত করে ডন, জিও নিউজসহ দেশটির একাধিক গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে।


এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বকাপ সংক্রান্ত একটি সিদ্ধান্ত থেকে বাদ দেওয়ার ঘটনায় দলের প্রতি অন্যায্য আচরণ করা হয়েছে।


পাকিস্তান দলের বিশ্বকাপে অংশগ্রহণ দীর্ঘদিন ধরেই সরকারের অনুমোদনের ওপর নির্ভরশীল ছিল। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে বাংলাদেশকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সামনে এসেছে। ভারতের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা এবং এরপর বিসিবির নিরাপত্তা শঙ্কা প্রকাশ বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে দুই দফা আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।


পরবর্তীতে ভোটাভুটিতে বাংলাদেশ পরাজিত হয় ১৪-২ ভোটে, যেখানে পাকিস্তান ছিল বাংলাদেশের পক্ষে একমাত্র সমর্থনকারী দেশ।
উল্লেখ্য, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল শ্রীলঙ্কায় নিজেদের সব ম্যাচ খেলবে। উদ্বোধনী দিনে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com