বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:০১ পিএম
শিরোনাম ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’      
নাগেশ্বরীতে বিশাল জনসভায় ইসলামের পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর
গনকণ্ঠ প্রতিবেদক, নাগেশ্বরী :
Published : Wednesday, 28 January, 2026
নাগেশ্বরীতে বিশাল জনসভায় ইসলামের পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর

নাগেশ্বরীতে বিশাল জনসভায় ইসলামের পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর

আসন্ন ত্রয়োদশ নির্বাচনের ভোট একটি পবিত্র আমানত উল্লেখ করে ইসলামী আদর্শের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারী রনির পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ভোট একটি পবিত্র আমানত। আর পবিত্র জিনিস পবিত্র জায়গায় রাখাই মানুষের দায়িত্ব। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুরআন ও সুন্নাহভিত্তিক ইসলামী নীতি ও আদর্শে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যা মানুষের জন্য শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল প্রচলিত গণতান্ত্রিক কাঠামোতে দেশ পরিচালনার কথা বলছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ইসলামী আদর্শই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। বর্তমানে ইসলাম সম্পর্কে সাধারনদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে ইসলামের নাম শুনলেই ভয় পায়। অথচ ‘ইসলাম’ শব্দের অর্থই শান্তি। আল্লাহ কখনোই ইসলামকে ভয় ছড়ানোর জন্য পাঠাননি। একটি ইসলামবিদ্বেষী চক্র পরিকল্পিতভাবে ইসলামকে বিতর্কিত করছে এবং মানুষের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। 

তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এর নীতি ও মূল্যবোধের অধীনে শুধু মুসলমান নয়, ভিন্ন ধর্মাবলম্বীরাও মায়ের কোলের মতো নিরাপত্তা ও শান্তি অনুভব করতে পারে।
ইসলামী আদর্শে শাসক ও জনগণের সম্পর্ক কেমন হওয়া উচিত তা ব্যাখ্যা করতে গিয়ে চরমোনাই পীর হযরত ওমর (রাঃ) ও তাঁর গোলামের একটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, জেরুজালেম অভিযানের সময় উটের পিঠে চড়ার পালা ছিল উভয়ের মধ্যে পালাক্রমে। এক পর্যায়ে দেখা যায়, হযরত ওমর (রাঃ) উটের পিঠে বসে আছেন আর তাঁর গোলাম উটের রশি টানছেন।

এ সময় হযরত ওমর (রাঃ) বলেন, আমি আমীর হলেও আমি একজন মানুষ, আর সে গোলাম হলেও সেও একজন মানুষ। সে যদি রোদে পুড়ে ঘামে আর আমি আরামে থাকি, তাহলে তা আদর্শ হতে পারে না। এরপর তিনি নিজে উট থেকে নেমে গোলামকে উঠতে বলেন এবং নিজে রশি টানতে শুরু করেন। চরমোনাই পীর বলেন, এটাই ইসলামের সাম্য, এটাই মানবিক মর্যাদা এবং এটাই প্রকৃত ন্যায়বিচার।

জনসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্রনেতা সুলতান মাহমুদ, কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী হারিসুল বারী রনি, এবং নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার দলীয় নেতাকর্মীরা। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com