রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:৪৮ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি ঢুকিয়ে দিলেন নারী
গনকণ্ঠ ডেস্ক
Published : Monday, 26 January, 2026
সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি ঢুকিয়ে দিলেন নারী

সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি ঢুকিয়ে দিলেন নারী

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাবেক প্রেমিক অন্য নারীকে বিয়ে করায় প্রতিশোধের আগুনে ভয়ংকর পথ বেছে নিয়েছেন এক নারী। অভিযোগ উঠেছে, তিনি পরিকল্পিতভাবে সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভি ভাইরাস প্রবেশ করিয়েছেন। ভারতের অন্ধ্র প্রদেশে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ জানায়, এক চিকিৎসকের শরীরে জোরপূর্বক এইচআইভি-সংক্রমিত ইনজেকশন প্রয়োগের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত ওই চিকিৎসক অভিযুক্ত নারীর সাবেক প্রেমিকের স্ত্রী।


রোববার (২৫ জানুয়ারি) পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কুর্নুলের বাসিন্দা ৩৪ বছর বয়সী বি বয়া বসুন্ধরা, আদোনির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ৪০ বছর বয়সী নার্স কঙ্গি জ্যোতি এবং তার দুই সন্তান, যাদের বয়স বিশের কোঠায়। তাদের গত শনিবার আটক করা হয়।


পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, তিনজনের সঙ্গে ষড়যন্ত্র করে এবং একটি ভুয়া সড়ক দুর্ঘটনা সাজিয়ে বসুন্ধরা এক চিকিৎসকের শরীরে এইচআইভি ভাইরাস প্রবেশ করান। ওই চিকিৎসক তার সাবেক প্রেমিকের স্ত্রী।


তদন্তে জানা গেছে, অভিযুক্তরা একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন এইচআইভি আক্রান্ত রোগীদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন। তারা দাবি করেন, গবেষণার কাজে এসব নমুনা প্রয়োজন। পরে সেই সংক্রমিত রক্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখেন এবং হামলার সময় ইনজেকশনের মাধ্যমে ভুক্তভোগীর শরীরে প্রবেশ করান।


পুলিশ জানায়, সাবেক প্রেমিক অন্য নারীকে বিয়ে করায় বসুন্ধরা তা মেনে নিতে পারেননি। দম্পতিকে আলাদা করার উদ্দেশ্যেই তিনি এই পরিকল্পনা করেন। এজন্য একটি পরিকল্পিত সড়ক দুর্ঘটনা ঘটিয়ে সাহায্যের ভান করে এইচআইভি ইনজেকশন প্রয়োগ করা হয়।


ঘটনাটি ঘটে গত ৯ জানুয়ারি দুপুর আনুমানিক আড়াইটার দিকে। ভুক্তভোগী চিকিৎসক কুর্নুলের একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। দুপুরের খাবারের জন্য দায়িত্ব শেষে স্কুটারে করে বাড়ি ফেরার সময় ভিনায়ক ঘাটের কাছে কেসি ক্যানালের পাশে দুই মোটরসাইকেল আরোহী ইচ্ছাকৃতভাবে তার স্কুটারে ধাক্কা দেয়।


ধাক্কায় তিনি রাস্তায় পড়ে আহত হন। তখন অভিযুক্তরা সাহায্যের অজুহাতে এগিয়ে আসে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অটোতে তোলার সময় বসুন্ধরা তার শরীরে এইচআইভি ইনজেকশন প্রয়োগ করেন। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com