মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:০৯ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
অনলাইন ডেস্ক :
Published : Saturday, 10 January, 2026
আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ


কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের মতোই জঘন্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে জামায়াতে ইসলামী। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের কর্মকাণ্ড আওয়ামী লীগের অতীতের জুলুমকেও হার মানাচ্ছে। তারা পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে অপপ্রচার ও সম্মানহানির চেষ্টা করছে।


শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মুরাদনগরের বাঙ্গরা সীমানারপাড় এলাকায় মরহুম হাজী রুহুল আমিন ও হাজী মোমেনা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কায়কোবাদ বলেন, জামায়াত দাবি করে তারা আল্লাহর আইন কায়েম করতে চায়। কিন্তু যদি তা-ই হয়, তাহলে তারা কেন মানুষের ক্ষতি করে, কেন মিথ্যা প্রচারণা চালিয়ে সম্মানহানি করে—এই প্রশ্ন জনগণের। তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, রাসুল (সা.) বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্যরা নিরাপদ থাকে। অথচ যারা মিথ্যা অপবাদ, গিবত ও অপপ্রচারের মাধ্যমে মানুষের সম্মান ক্ষুণ্ন করে, তারা কখনো আদর্শ মুসলমান হতে পারে না।


তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) মিরাজের ঘটনার বর্ণনায় গিবতকারী ও সম্মানহানিকারীদের ভয়াবহ পরিণতির কথা বলেছেন। সুতরাং যারা হাত ও জিহ্বা দিয়ে মানুষকে জুলুমের শিকার করে, তারা ধর্মের কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে।


বিএনপি প্রার্থী কায়কোবাদ সতর্ক করে বলেন, আওয়ামী লীগের মতো জামায়াতও এখন কুৎসা রটিয়ে ও অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তবে জনগণ সচেতন থাকলে এসব ষড়যন্ত্র সফল হবে না। তিনি আশা প্রকাশ করেন, যেভাবে আল্লাহ দেশকে জালিম আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করেছেন, সেভাবেই নব্য জালিম শক্তির হাত থেকেও দেশকে রক্ষা করবেন এবং বিএনপিকে বিজয়ী করবেন।





অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা গোলাম মোস্তফা ও পল্লি চিকিৎসক জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী।



হিফজুল কোরআন প্রতিযোগিতায় মুরাদনগর উপজেলার ৩৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। একাধিক ধাপে বাছাই শেষে চূড়ান্ত পর্বে ২০টি মাদ্রাসার হাফেজ অংশ নেয়। ৫ পারা ও ১০ পারা—এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা হাফেজ বেলাল হোসাইন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিনা আক্তার মিনা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী, বিএনপি নেতা আনিসুর রহমান খান, ইউনিয়ন যুবদল সভাপতি গাজী আব্দুল বাছির ও সমাজসেবক ওবায়দুল হক সরকার।



বিশেষ অতিথির বক্তব্যে কাজী জুন্নুন বসরী বলেন, কোরআনের হাফেজরা দেশ ও জাতির অমূল্য সম্পদ। এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতা শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে দুই ক্যাটাগরিতে নির্বাচিত সেরা ছয়জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদেরও ফাউন্ডেশনের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com