মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:০৮ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
টেকনাফে প্রায় ১৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস
গনকণ্ঠ প্রতিবেদক (টেকনাফ)
Published : Saturday, 10 January, 2026
টেকনাফে প্রায় ১৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

টেকনাফে প্রায় ১৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

শনিবার (১০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নে বদ্ধপরিকর বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১৭ মে ২০২৫ তারিখ হতে ১২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত কোস্ট গার্ড একক এবং র‌্যাবের সমন্বয়ে ৪টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সর্বমোট ১৮ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ১,৬১,০০০ পিস ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। 

পরবর্তীতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, স্মারক নং ৭২(২) ১, তারিখ ৭ জানুয়ারি ২০২৬ মোতাবেক বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত উক্ত মাদকসমূহ ধ্বংসের নির্দেশনা প্রদান করেন। প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ১০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার-১, সদস্য সচিব বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, ইনচার্জ মালখানা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন এর প্রতিনিধিদের উপস্থিতিতে উক্ত মাদকসমূহ ধ্বংস করা হয়। এসময় যৌথ অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব এবং পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com