মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:৪৭ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
সালথায় আ.লীগ থেকে ভাঙন, পাঁচ নেতা খেলাফত মজলিসে যোগদান
গনকণ্ঠ প্রতিবেদক (ফরিদপুর)
Published : Saturday, 10 January, 2026
সালথায় আ.লীগ থেকে ভাঙন, পাঁচ নেতা খেলাফত মজলিসে যোগদান
ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগে বড় ধরনের ভাঙনের ঘটনা ঘটেছে। দলটি থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন পাঁচজন প্রভাবশালী নেতা। তাদের সঙ্গে শতাধিক নেতাকর্মীও আওয়ামী লীগ ত্যাগ করে নতুন রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা প্রকাশ্যে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলন ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পদত্যাগকারী নেতারা হলেন— রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, সালথা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিরাজ মোল্যা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান, নেতৃত্বের ভূমিকা ও বাস্তবতা তাদের হতাশ করেছে। তিনি জানান, ফরিদপুর জেলার প্রবীণ ও সম্মানিত ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ আকরাম আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থার জায়গা থেকেই তারা বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

সিরাজ মোল্যা বলেন, “আমি সহ আওয়ামী লীগের পাঁচজন নেতা এবং প্রায় পাঁচ শতাধিক কর্মী কোনো ধরনের লোভ, স্বার্থ, প্ররোচনা কিংবা উসকানি ছাড়াই স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আমাদের ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি। এটি সম্পূর্ণ আদর্শগত সিদ্ধান্ত।”

তিনি আরও দাবি করেন, খেলাফত মজলিসের নেতৃত্ব, রাজনৈতিক দর্শন ও নীতিগত অবস্থান তাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে দলটির আদর্শ বাস্তবায়নে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সালথা উপজেলায় আওয়ামী লীগ থেকে এভাবে নেতাকর্মীদের প্রকাশ্য পদত্যাগ দলটির সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিত বহন করে। তারা মনে করছেন, এই যোগদান আগামী দিনে এলাকার রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com