মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:২০ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান ২ ট্রাক্টর জব্দ
গনকণ্ঠ প্রতিবেদক (নীলফামারী)
Published : Saturday, 10 January, 2026
তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান ২ ট্রাক্টর জব্দ

তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান ২ ট্রাক্টর জব্দ

​নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাথর বোঝাই দুটি ট্রাক্টর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
​শনিবার (১০ জানুয়ারি) উপজেলার ডালিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে ডালিয়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর পরিবহনের সময় পাথরসহ দুটি ট্রাক্টর হাতেনাতে জব্দ করা হয়।

​অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন,
​ রওশন কবির, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিমলা।

​অভিযান চলাকালীন ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে এই অবস্থান। জনস্বার্থে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের কঠোর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com