মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:২৮ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
নবীনগরে ১৬০ কেজি গাঁজাকাণ্ডে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
Published : Saturday, 10 January, 2026
নবীনগরে ১৬০ কেজি গাঁজাকাণ্ডে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

নবীনগরে ১৬০ কেজি গাঁজাকাণ্ডে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৬০ কেজি গাঁজা উদ্ধার সংক্রান্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা না নিয়ে ঘুষ লেনদেনের অভিযোগে নবীনগর থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত সোমবার ভোরে (৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ)। নবীনগর–আড়াইহাজার ফেরিঘাট সড়কের শ্রীরামপুর ইউনিয়নের কানার বাড়ির মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলেও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেননি। বরং পরে ব্যাংকের মাধ্যমে ঘুষের টাকা লেনদেনের অভিযোগ ওঠে।

এই ঘটনায় নবীনগর থানার এসআই জাহিদ আহসান ও কনস্টেবল মো. আবু কাউছারকে শুক্রবার রাতে (৯ জানুয়ারি) সাময়িক বরখাস্ত করা হয়।

গত বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবীনগর সাংবাদিক ইউনিটের সভাপতি সঞ্জয় শীল ও সাধারণ সম্পাদক শেখ মিহাদ ১৬০ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পরবর্তীতে পুলিশ সুপারের কঠোর নির্দেশে বিষয়টি তদন্তের আওতায় আনা হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলার আনিস মিয়ার ডাচ-বাংলা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘুষের টাকা লেনদেন হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্যের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিক শেখ মিহাদকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক সংক্রান্ত অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com