মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:০০ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
দিনাজপুর–৬ আসনের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু ডা. জাহিদ হোসেন
গনকণ্ঠ প্রতিবেদক (বিরামপুর)
Published : Saturday, 10 January, 2026
দিনাজপুর–৬ আসনের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু ডা. জাহিদ হোসেন

দিনাজপুর–৬ আসনের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু ডা. জাহিদ হোসেন

দিনাজপুর–৬ আসনের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র দীর্ঘদিনের আস্থাভাজন চিকিৎসক হিসেবেও পরিচিত। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলীয় নেতৃত্বের প্রতি অবিচল বিশ্বস্ততার কারণে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।

ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর–৬ আসনে প্রায় দীর্ঘ ৩০ বছর পর বিএনপির একক প্রার্থী হিসেবে ডা. জাহিদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে আশা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ডা. জাহিদ হোসেন নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দিনাজপুর–৬ আসনের সার্বিক উন্নয়নে একটি নতুন দিগন্তের সূচনা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কারণে ডা. জাহিদ হোসেন দিনাজপুর–৬ আসনের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com