শনিবার ১৩ জুন ২০২৬ ২২:০৬:২২ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
লালমাইয়ে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান; ট্রাক্টর জব্দ
গনকণ্ঠ প্রতিবেদক (কুমিল্লা)
Published : Saturday, 10 January, 2026
লালমাইয়ে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান; ট্রাক্টর জব্দ

লালমাইয়ে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান; ট্রাক্টর জব্দ

কুমিল্লার লালমাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসন ১টি টপ সয়েল ভর্তি ট্রাক্টর জব্দ করে।


শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের হাজতখোলায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহীন আক্তার শিফা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন লালমাই সেনা ক্যাম্প ও থানা পুলিশের সদস্যরা।   


উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহীন আক্তার শিফা বলেন, “কৃষি জমিতে মাটি কাটার খবর পেয়ে হাজতখোলায় অভিযানে যাই। সেখান থেকে ১টি টপ সয়েল ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কৃষি জমির টপসয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।"


এছাড়া উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে যানজট নিরসনেও অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং ও যাত্রী উঠা-নামানোর জন্য পরিবহন শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com