মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:৩৩ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
রাজবাড়ীতে ‘ডেবিল হান্ট’ অভিযানে মাদক ও ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার
গনকণ্ঠ প্রতিবেদক (রাজবাড়ী)
Published : Saturday, 10 January, 2026
রাজবাড়ীতে ‘ডেবিল হান্ট’ অভিযানে মাদক ও ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে ‘ডেবিল হান্ট’ অভিযানে মাদক ও ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেবিল হান্ট’ পরিচালিত হয়েছে। অভিযানে মাদক ও ডাকাতির একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি ২০২৬) পাংশা থানার আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার আসামি মোঃ সুজন সরদার (২৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী গ্রামের খালেক সরদারের ছেলে। তার বিরুদ্ধে পাংশা থানার মামলা নং-৭ (তারিখ: ৯ জানুয়ারি ২০২৬), জিআর নং-৭ এর আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা চলমান রয়েছে।

একই অভিযানে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দায়েরকৃত একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সজল শেখ (২৬) কেও আটক করা হয়। তিনি পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা (পশ্চিমপাড়া) গ্রামের অনাথ শেখের ছেলে। তার বিরুদ্ধে পাংশা থানায় ২০২৫ সালের জুলাই মাসে দায়ের করা ৩৯৯/৪০২ ধারার ডাকাতি প্রস্তুতি মামলা এবং অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় মামলা রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সজল শেখ একজন তালিকাভুক্ত পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী এবং সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com