মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:৩৩ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
গনকণ্ঠ ডেস্ক
Published : Saturday, 10 January, 2026
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।


শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।


তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি বিএনপি।


এরপর একই দিনে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।


এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিকেল ৪টার কিছু আগে বিএনপির গুলশান কার্যালয় ত্যাগ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com