মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:৪৮ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
রায়পুরে বিজয় উল্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫/২৬ এর জমকালো গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত
গনকণ্ঠ প্রতিবেদক (লক্ষীপুর)
Published : Saturday, 10 January, 2026
রায়পুরে বিজয় উল্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫/২৬ এর  জমকালো গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

রায়পুরে বিজয় উল্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫/২৬ এর জমকালো গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

 মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষীপুর জেলার রায়পুরে মীরগঞ্জ রোড়ের  আইডিয়াল স্কুল সংলগ্ন মাঠে  শুক্রবার (০৯/০১/২০২৬) রাত ৯ টায় "বিজয় উল্লাস  ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ /২৬ এর এক জমকালো  গ্রান্ড ফাইনাল  খেলা অনুষ্ঠিত হয়। 
রঙিন বেলুন উড়ানো ও আতশবাজি ফুটানোর  মধ্যে দিয়ে উক্ত খেলাটির  শুভ সূচনা করেন রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খাঁন ।


"বিজয় উল্লাস  ব্যাডমিন্টন টুর্নামেন্টের  গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর -২ রায়পুর আসনের  বিএনপির সাবেক এমপি আবুল খায়ের ভূইয়া । 

টুর্নামেন্টেটির পরিচালনায় ছিলেন, মেহেরাজ জাহিদ - জিহান ও মেহেদী হাসান আরাফাত । এবং টুর্নামেন্টেটির আয়োজনে ছিলেন রায়পুর পৌর ছাত্র দলের জিহাদ রহমান। টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় ছিলেন জনসেবা জেনারেল হাসপাতালে পরিচালক ইজাজ হোসেন রোমান। এছাড়াও অনুষ্ঠানটিতে  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটির  উদ্বোধক রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খাঁন বলেন, যুবসমাজকে সুস্থ রাখতে এধরণের খেলার আয়োজন  অনেক গুরুত্বপূর্ণ , আমরা সবসময়  একটি সুস্থ যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। 

 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , এধরণের আয়োজন সত্যি অনেক প্রশংসনীয় উদ্যোগ, এধরণের টুর্নামেন্ট রায়পুর অব্যাহত থাকলে ভবিষ্যতে    দেশ ভালো খেলোয়াড় পাবে। 

এর আগে টুর্নামেন্টটিতে মোট ১২টি দল অংশ গ্রহণ করে,ফাইনালে খেলায় অংশ গ্রহণ করেন নূর ফটোগ্রাফি দল ও আশরাফ স্পোর্টিং ক্লাব দল। টুর্নামেন্টের  গ্রান্ড ফাইনালে নূর ফটোগ্রাফি দলটি বিজয়ী হন এবং বিজয়ীদের পুরস্কার হিসেবে ওয়ালটন ফ্রিজ প্রদান করা হয় ।  

গ্রান্ড ফাইনাল অনুষ্ঠানে আগত দর্শকের পদচারণায় মাঠের চারিপাশে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি উপভোগ করতে সেসময় সকল বয়সের  বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com