| শিরোনাম |
|
নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর
গনকণ্ঠ ডেস্ক
|
![]() নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাক প্রতিরক্ষামন্ত্রীর বৃহস্পতিবার জিও নিউজের সাংবাদিক হামিদ মিরকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অপহরণ করা হয়েছিল তার উদাহরণ ধরে, যুক্তরাষ্ট্র যদি মানবতাকে সত্যিই সম্মান করে, তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। তিনি আরও বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্কও এ ধরনের পদক্ষেপ নিতে পারে। তিনি নেতানিয়াহুকে ‘সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী’ আখ্যা দিয়ে বলেন, ইতিহাসে ফিলিস্তিনের গাজায় সংঘটিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই। তিনি বলেন, ‘গত ৪–৫ হাজার বছরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল যা করেছে, তা কোনো সম্প্রদায় করেনি। নেতানিয়াহু মানবতার সবচেয়ে বড় শত্রু। বিশ্ব এর চেয়ে বড় অপরাধী আর দেখেনি।’ খাজা আসিফ জানান, পাকিস্তানি জনগণ এই মুহূর্তের জন্য প্রার্থনা করছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর পক্ষে শক্তি বৃদ্ধি করা ব্যক্তিদের শাস্তি দাবি করেন। অনুষ্ঠানটিতে সঞ্চালক হামিদ মীর এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখার কারণে বিরতি ঘোষণা করেন। অন্যদিকে, ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার একটি সাক্ষাৎকারে গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তান এখনও ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে কড়া অবস্থান বজায় রেখেছে। পাশাপাশি তারা ইরানের সঙ্গে সম্পর্ককে ‘ভ্রাতৃত্বপূর্ণ এবং অভিন্ন আঞ্চলিক স্বার্থের সম্পর্ক’ হিসেবে দাবি করে। |