মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:৫২ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার
গনকণ্ঠ ডেস্ক
Published : Saturday, 10 January, 2026
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার


টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের কারণে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়েছে যে, বাংলাদেশ এই বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবে না।


বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ভারত সরকার এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে দেশটির গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ওপর সিদ্ধান্তের স্বাধীনতা রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে প্রস্তুত।


ভারত সরকার পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি একান্ত বাংলাদেশের সিদ্ধান্ত হবে।


সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দল খেলতে এলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভারত সবসময়ই অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানাতে চায়। দল আসবে কি না– তা সিদ্ধান্ত নেওয়া এখন সম্পূর্ণ বাংলাদেশের হাতে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com