মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:০৮ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
কালিগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান গাজী মিজানুর ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ইব্রাহিম বাহারী
গনকণ্ঠ প্রতিবেদক (সাতক্ষীরা)
Published : Saturday, 10 January, 2026
কালিগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান গাজী মিজানুর ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ইব্রাহিম বাহারী

কালিগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান গাজী মিজানুর ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ইব্রাহিম বাহারী

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন সূচক বিবেচনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। একই সঙ্গে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক ইব্রাহিম বাহারী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের শিক্ষাদান দক্ষতা, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা, শিক্ষার্থীদের ফলাফল ও সার্বিক অবদান মূল্যায়নের ভিত্তিতে এ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, গাজী মিজানুর রহমান এর আগে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালেও কালিগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমানে সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ স্কাউটস কালিগঞ্জ উপজেলার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত ইব্রাহিম বাহারী সাহিত্য সংগঠন ‘বাধনহারা’–এর নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কালিগঞ্জ উপজেলায়
শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন নলতা কলেজের মো. ফিরোজ শাহ,
শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌতলা দাখিল মাদ্রাসার মাওলানা মহসিন আলী,
এবং শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়।
এই গৌরবজনক অর্জনে উপজেলার সুধীজন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com