মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:০১ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
তরুণ সমাজের উদ্যোগে চৈতন্যেরহাট প্রিমিয়ার লীগ দিবা রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
গনকণ্ঠ প্রতিবেদক (চট্টগ্রাম)
Published : Friday, 9 January, 2026
তরুণ সমাজের উদ্যোগে চৈতন্যেরহাট প্রিমিয়ার লীগ দিবা রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

তরুণ সমাজের উদ্যোগে চৈতন্যেরহাট প্রিমিয়ার লীগ দিবা রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

 ‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড গোপালপুরে তরুণ সমাজের উদ্যোগে  চৈতন্যেরহাট প্রিমিয়ার লীগ দিবা রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ) বিকালে তরুণ সমাজের উদ্যোগে চৈতন্যেরহাট প্রিমিয়ার লীগ দিবা রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল আমিন চেয়ারম্যান  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ (মিরসরাই) বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জসীম উদ্দিন সাবেক আহবায়ক ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,আজিজুল হক মেম্বার সাবেক সদস্য সচিব ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,শওকত আকবর সোহাগ যুগ্ম সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা যুবদল,শহীদুল ইসলাম সাবেক যুগ্ম আহবায়ক ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,ফারুক হোসেন ভূঁইয়া বিএনপি নেতা,সাইফুল ইসলাম সাবেক সদস্য ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,আবুল কালাম সাবেক সদস্য ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,ইউসুফ মিয়া সাবেক সাধারন সম্পাদক ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি,মিজানুর রহমান সাবেক সভাপতি ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ছাএদল,মিজানুর রহমান রিজভী সাবেক সহ সভাপতি ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ছাএদল,  ইকবাল ও সোহেল যুবনেতা, আলা উদ্দিন স্বেচ্ছাসেবক দল নেতা, ফারুক হোসন কৃষকদল নেতা,খেলার প্রধান সমন্বয়ক মামুন সোহেল হাসান।উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আয়োজক ও দর্শনার্থীরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। খেলাটি উপভোগ করতে দূরদূরান্ত থেকে হাজারো ক্রীড়াপ্রেমী দর্শনার্থী মাঠে উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com