মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:৩৭ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু আজ
গনকণ্ঠ ডেস্ক
Published : Friday, 9 January, 2026
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু আজ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু আজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা আজ, শুক্রবার (৯ জানুয়ারি), শুরু হয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে প্রায় ১০ লাখ ৮০ হাজার প্রার্থী অংশ নিচ্ছেন।


পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) পরীক্ষার্থীদের জন্য কিছু বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে। পরীক্ষা বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদেরকে দুপুর ২টার মধ্যে কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকতে হবে। ২টা ৩০ মিনিটের পর গেট বন্ধ করা হবে এবং এরপর কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।


ডিজিটাল প্রতারণা রোধে পরীক্ষার্থীদের দুই কান খোলা রাখতে হবে। প্রয়োজনে তল্লাশির সময় টর্চলাইট ব্যবহার করা হতে পারে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, হাতঘড়ি, পার্সসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ। এসব ধরা পড়লে পরীক্ষার্থীকে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


পরীক্ষায় অংশ নিতে রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণে কালো বলপয়েন্ট কলম ব্যবহার বাধ্যতামূলক। প্রতিটি কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সতর্ক করেছে, নিয়োগের নামে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেনে জড়ানো যাবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সম্পন্ন হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com