মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:৩১ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
পে স্কেল চূড়ান্ত,১:৮ অনুপাতে বাড়ছে সরকারি বেতন
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 8 January, 2026
পে স্কেল চূড়ান্ত,১:৮ অনুপাতে বাড়ছে সরকারি বেতন

পে স্কেল চূড়ান্ত,১:৮ অনুপাতে বাড়ছে সরকারি বেতন

নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি প্রস্তাব পে কমিশনের কাছে উত্থাপিত হয়েছে। এ প্রস্তাবের মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করা হতে পারে। এ ছাড়া নবম পে স্কেলে বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের সূত্র জানিয়েছে।


পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিকসহ অন্যান্য খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।


কমিশনের বৈঠক সূত্রে জানা গেছে, বেতনের অনুপাত নিয়ে তিন ধরনের প্রস্তাব রাখা হয়েছিল—১:৮, ১:১০ ও ১:১২। এর মধ্যে ১:৮ অনুপাত চূড়ান্ত করা হবে।


সর্বনিম্ন বেতন নির্ধারণের জন্য তিনটি প্রস্তাব এসেছে—প্রথম প্রস্তাব ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাব ১৭ হাজার টাকা, এবং তৃতীয় প্রস্তাব ১৬ হাজার টাকা। পরবর্তী সভায় সর্বনিম্ন বেতন চূড়ান্ত হবে।


১:৮ অনুপাত কী?
জাতীয় বেতন কমিশনের একটি প্রশ্নে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত নির্ধারণের জন্য ১:৮, ১:১০, ১:১২ ও অন্যান্য অপশন রাখা হয়েছিল। অর্থাৎ, যদি সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন এক টাকা ধরা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে ৮ টাকা।


আরো সহজভাবে বললে, ১০০ টাকা বেতন ধরে, ১:৮ অনুপাতে সর্বনিম্ন গ্রেডের বেতন ১০০ হলে সর্বোচ্চ হবে ৮০০ টাকা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com