মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:৫৮ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
নরসিংদী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন
নরসিংদী প্রতিনিধি :
Published : Thursday, 8 January, 2026
নরসিংদী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

নরসিংদী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

নরসিংদী প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৭ এর শপথ গ্রহণ অনুষ্ঠান গত বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নরসিংদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসাইন। শপথ গ্রহণ করেন সভাপতি মাখন দাস, সহ-সভাপতি হলধর দাস, কাজী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সহ সাধারণ সম্পাদক মোঃ সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য আমজাদ হোসেন,এটিএম মোস্তফা বাবর ও মোঃ জাকির হোসেন ভূঞা। প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার ও প্রেস ক্লাবের উপদেষ্টা আবদুল্লাহ আল ফারুক, এনএসআই'র যুগ্ম পরিচালক মোঃ নুরুল আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মোঃ কলিমুল্লাহ, নরসিংদী প্রেসক্লাবের উপদেষ্টা নিবারণ রায়, আবদুর রহমান ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া, প্রেস ক্লাব নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট কাজী নজরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মাখন দাস, এনএসপি'র সভাপতি মোঃ হারুন অর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ ও সকল সাধারণ সদস্য, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধবদী, শিবপুর, রায়পুরা,পলাশ,বেলাবো ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক। উল্লেখ্য, গত ২৯ নভেম্বর নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com