শনিবার ১৬ মে ২০২৬ ১৪:০৫:২০ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফেনী জেলা প্রতিনিধি :
Published : Thursday, 8 January, 2026
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজ বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে অবস্থিত তাঁর নিজ বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। এতে সভাপতিত্ব করেন ফেনী-১ আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীন ভিপি। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আলাউদ্দিন আলাল।

আরও উপস্থিত ছিলেন সাবেক পশুরাম পৌরসভার মেয়র আবু তালেব, বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন (চেয়ারম্যান), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ মজুমদার, সিরাজুল ইসলাম মন্টু, আখতারুজ্জামান আজিজ, মাস্টার আবুল খায়ের এবং দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) ইয়াসিন মাহমুদ মজুমদার। উপজেলা বিএনপির সদস্য শামসুল হক শহীদ, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ  অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন পাটোয়ারী, ইসমাইল হোসেন টিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ ও সদস্য সচিব আব্দুল আলিম বাবুও উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রায় আট হাজার মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com