মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:৫৮ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু
গনকণ্ঠ ডেস্ক
Published : Tuesday, 6 January, 2026
রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু

রাজধানীতে তেলাপোকা মারার ওষুধ খেয়ে দুই বছরের শিশুর মৃত্যু


রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় তেলাপোকা মারার ওষুধ খেয়ে দুই বছরের আদিবা নামে এক শিশু মারা গেছে।


ঘটনা ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।


কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাটিয়াপাড়া গ্রামের ভাঙ্গারি দোকানের শ্রমিক আব্দুল হাকিমের একমাত্র মেয়ে আদিবা। বর্তমানে শিশুটি মাতুয়াইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিল।


শিশুটির বাবা আব্দুল হাকিম জানিয়েছেন, বিকেলে রুমের খানা ডুলিতে রাখা তেলাপোকা মারার ওষুধ থেকে আদিবা তা খেয়ে বমি করতে শুরু করে। পরে বুঝতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।


ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে এবং মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com