মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৮:০১:১২ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
প্রায় ৪ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে বিটিএস
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 4 January, 2026
প্রায় ৪ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে বিটিএস

প্রায় ৪ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে বিটিএস

দীর্ঘ প্রায় চার বছর পর নতুন গানের অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে বিশ্বজুড়ে জনপ্রিয় কে–পপ ব্যান্ড বিটিএস। সাত সদস্যকে একসঙ্গে নিয়ে নতুন অ্যালবাম আনতে যাচ্ছে দলটি।


দ্য কোরিয়ান টাইমসের খবরে বলা হয়, এক বিবৃতিতে বিগহিট মিউজিক জানিয়েছে, আগামী ২০ মার্চ অ্যালবামটি প্রকাশ করা হবে। সাত সদস্যের এই নতুন অ্যালবামটি আসছে প্রায় ৩ বছর ৯ মাস পর। এর আগে ২০২২ সালের জুনে বিটিএস প্রকাশ করেছিল তাদের অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’।


দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এবং একক ক্যারিয়ারে ব্যস্ত সময় কাটিয়েছেন বিটিএসের সদস্যরা। এরই মধ্যে আরএম, জিন, সুগা, জে–হোপ, জিমিন, ভি ও জাংকুক সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন। ফলে দীর্ঘ বিরতি ভেঙে আবারও দল হিসেবে গানের অ্যালবাম নিয়ে ফিরছেন কে–পপ তারকারা।


নতুন বছর উপলক্ষে নির্বাচিত কয়েকজন ভক্তকে চিঠিও পাঠিয়েছে বিটিএস।


চিঠিতে লেখা ছিল, ‘২০ মার্চ ২০২৬।’ এতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা হয়।
চিঠিতে দলনেতা আরএম বলেন, ফেরার জন্য উস্মুখ হয়ে আছেন তিনি।


জিমিন ও জে–হোপ লিখেছেন, ‘২০২৬ সালে আবার দেখা করছি আপনাদের সঙ্গে।’


জিন লেখেন, ‘গত দুই বছর আপনাদের সঙ্গে একক শিল্পী হিসেবে দেখা করেছি, আর এখন অবশেষে আবার দল নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে পারছি।’


জাংকুক লেখেন, তিনি আগের মতোই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবেন।


ভি লিখেছেন, ‘২০২৬ সালে আমরা একসঙ্গে আরও বেশি এবং মনে রাখার মতো স্মৃতি তৈরি করব, এ জন্য অপেক্ষা করতে হবে কিছুটা।’


আর সুগা লিখেছেন, ‘চলুন, একসঙ্গে সবাই আনন্দের একটি বছর কাটাই।’


মার্চে অ্যালবাম প্রকাশের পর নতুন গান নিয়ে বিশ্ব সফরে যাওয়ার পরিকল্পনাও করেছে বিটিএস।


উল্লেখ্য, বিটিএসের সাত সদস্যের সংগীতযাত্রার বয়স এক দশকের বেশি। ২০১২ সালের ১২ জুন যাত্রা শুরুর সময় দলটিকে ‘পুচকে’ নামে ডাকা হতো। শুরুতে তাদের বেশির ভাগ গানই ছিল কোরিয়ান ভাষায় এবং সাবটাইটেল ছাড়াই প্রকাশিত হতো। পরবর্তীতে ইংরেজি গানেও যুক্ত হয় বিটিএস, যার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাদের জনপ্রিয়তা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com