শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:৩৯ পিএম
শিরোনাম সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল        মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, ৪ নাম্বার রোড ভুক্তভোগী রহমান টেইলার      
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
গনকণ্ঠ প্রতিবেদক (রাজবাড়ী)
Published : Wednesday, 31 December, 2025
 
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে আসায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) ভোর ৪টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া প্রান্তিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে মোট ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

 এর আগে মধ্যরাত থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এক পর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এবং নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় প্রান্তে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। তীব্র শীতের মধ্যে ঘাট এলাকায় আটকে পড়া চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, নদীতে কুয়াশার ঘনত্ব কমে এসে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পরিস্থিতি বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে ৫টি ফেরি প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

কুয়াশা কেটে গেলে যে কোনো সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com