মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:২৬ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
উন্নত চিকিৎসায় দুপুরে হাদিকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে: অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 15 December, 2025
উন্নত চিকিৎসায় দুপুরে হাদিকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে: অন্তর্বর্তী সরকার

উন্নত চিকিৎসায় দুপুরে হাদিকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে: অন্তর্বর্তী সরকার




জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।


রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশে রোববার একটি জরুরি কনফারেন্স কল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।




বিবৃতিতে আরও জানানো হয়, গত দুদিন ধরে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মতামত এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হলে তিনি দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দেন।


প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। তবে উন্নত ও বিশেষায়িত চিকিৎসার স্বার্থে তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমারজেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিবৃতিতে জানানো হয়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com