মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১:৩৮ এএম
শিরোনাম Smart Technologies (BD) Ltd. এর ভ্যাট–শুল্ক ফাঁকি ও অর্থপাচারের অনুসন্ধান এক বছরের বেশি ঝুলে আছে দুদকে- প্রশ্নবিদ্ধ নীরবতা, অদৃশ্য সুরক্ষা আর দুদকের ভূমিকা        রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের রেকর্ড       দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল       সন্ধ্যায় ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত        নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল       ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন       বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল ও শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত       
হাদির ওপর হামলার ঘটনায় গুলি চালায় ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 14 December, 2025

হাদির ওপর হামলার ঘটনায় গুলি চালায় ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর: ডিএমপি

হাদির ওপর হামলার ঘটনায় গুলি চালায় ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর: ডিএমপি


ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপির আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, হামলার সময় মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালায় ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর শেখ।


ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, শনাক্ত হওয়া এই দুই ব্যক্তিকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য পালিয়ে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও দেশের সব বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।


তিনি আরও বলেন, হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এবং তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ দেশত্যাগ করেছে এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই বলেও জানান তিনি।


মামলার বিষয়ে নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে যদি আজ মামলা করা না হয়, তাহলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com