| শিরোনাম |
|
ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
স্টাপ রিপোর্টার, নোয়াখালী :
|
![]() ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌমুহনী পাবলিক হল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে পূর্ব বাজারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপি সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, যুগ্ম আহবায় আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন দুলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি করে বলেন, যারা মব সৃস্টি করে এবং এতদিন নির্বাচন চায়নি তারা এখন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। নির্বাচন না হওয়া পর্যন্ত দলের প্রতিটি নেতা-কর্মী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ‘র নেতৃত্বে মাঠে থাকার আহবান জানানো হয়। |