| শিরোনাম |
|
বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :ব্রাহ্মণবাড়িয়া
|
![]() বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টা দিকে বাঞ্ছারামপুর থানাধীন পৌরসভাস্থ আছাদনগর থেকে কাঁটাখালী সড়কের নূর মোহাম্মদের সিমেন্ট গোডাউনের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে। তার স্থায়ী ঠিকানা ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার আশরাফবাদ এলাকার হুজুর পাড়া মেইন রোড। বর্তমানে তিনি একই থানার ২৬ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ দৌড়ানির বাড়ি এলাকায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নাজির ওরফে নাছির শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে গাঁজাগুলো জব্দ করা হয়। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। |